ঝালকাঠিতে মন্দিরে হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১১:৪৩
ঝালকাঠি শহরের কালীবাড়ি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়ে শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
 
বুধবার রাত সোয়া ১০টায় হামলাকারীরা মন্দিরে হামলা চালায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে পুলিশকেও লক্ষ্য করেও তারা ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।  
 
মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, ‘মন্দিরের পাশের চাল ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলা হয়েছে।’
 
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম জানান, ঘটনার তদন্ত চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ