২০১৭ রাইমা স্পেশাল: একসঙ্গে পাঁচ সিনেমা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১২:৪৯
আসছে ২০১৭ সালে ভারতীয় অভিনেত্রী রাইমা সেনের একটা-দুটা না, পাঁচ-পাঁচটি সিনেমা মুক্তি পাবে। আর তা নিয়ে এখন থেকেই তিনি উত্তেজিত। হবেন নাই বা কেন! নায়িকার নাম যে রাইমা সেন। 
 
রাইমার কথায়, এত ভাল ভাল কাজ আসছে আমার নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে। ২০১৬ তে খুব পরিশ্রম করে কাজ করেছি। অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। আশা করছি দর্শকদের আমার কাজ ভাল লাগবে।’
 
২০১৭-র প্রথম দিকে মুক্তি পাবে রাইমার হিন্দি ছবি ‘থ্রি দেব’। এই মুহূর্তে দু’টি থ্রিলার ছবির শুটিং করছেন নায়িকা। একটি কে কে মেননের সঙ্গে ‘ভদকা ডায়েরিজ’। অন্য ছবিটির নাম ‘বারাণসী’। 
 
সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর একটি ইন্দো-আর্জেন্টাইন ছবি ‘থিঙ্কিক অফ হিম’-এ অভিনয় করলেন তিনি। আগামী বছরেই মুক্তি পাবে এটি। অানন্দবাজার।  
 
ইত্তেফাক/এমএআর