সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত কক্সবাজার-৪ (উত্থিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুরে সংশ্লিস্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।
আবেদনে হাইকোর্টের জামিন বাতিল করা হয়েছে। বুধবার হাইকোর্ট বদিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। ২ নভেম্বর বদিকে সম্পদের তথ্য গোপনের দায়ে তিন বছরের সাজা দেয় ঢাকা বিশেষ জজ আদালত- ৩।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান ২০১৪ সালের ২১ আগস্ট ঢাকার রমনা থানায় এমপি বদির বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, এমপি বদি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখাতে কম মূল্যে সম্পদ ক্রয় করে বেশি মূল্যে বিক্রির মিথ্যা তথ্য দিয়েছেন।
ইত্তেফাক/কেকে
