সাঁওতালদের উপর হামলার ঘটনায় মামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৪:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতালদের উপর হামলা, লুটপাট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
 
বুধবার রাতে অজ্ঞাতনামা পাঁচ/ছয় শ জনকে আসামি করে মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত সাঁওতালদের পক্ষে স্বপন মুরমু। মামলার পরপরই পুলিশ অভিযানে গিয়ে ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার সাপমার ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আব্দুল রশিদ, শাহনেওয়াজ, বাদশা, চয়ন মিয়া ও সাগর মিয়া।
 
তবে আদিবাসী নেতাদের দাবি, এ মামলা ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে করা হয় নাই। পুলিশ মূল ঘটনা আড়াল করে দোষীদের বাঁচাতে অন্য এক গ্রামের আদিবাসীকে দিয়ে এ সাজানো মামলা করিয়েছেন।
 
আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রণাথ নরেন বলেন, ‘রবিবার আমরা এ ঘটনায় মামলা করব।’  
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্রত কুমার সরকার তথ্যের নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ