রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’ দেশে দেশে সমাদৃত হচ্ছে। এবার যাত্রা করলো পোলান্ডে। প্রদর্শিত হবে পোল্যান্ডের একটি চলচ্চিত্র উৎসবে।
দেশটির ওয়ারশোতে গতকার ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ফাইভ প্লেভার্স ফিল্ম ফেস্টিভ্যাল। ওখানে প্রদর্শিত হবে আলোচনায় ঠাই করে নেয়া আন্ডার কনস্ট্রাকশন'।
সাংস্কৃতিক ও সামাজিক ক্যাটাগরীতে ১৮ নভেম্বর শুক্রবার ও ১৯ নভেম্বর শনিবার এশিয়ার নতুন চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য প্রদর্শিত হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’।
এখানে অভিনয় করেছেন বলিউড অভিনেতা রাহুল বোস, শাহাদাত, মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অর্ণব। আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পায় এ বছরের ২২ জানুয়ারি।
উল্লেখ্য, স্পেনের বার্সেলোনার কাসা এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালে গত ১১ নভেম্বর শুক্রবার প্রদর্শিত হয় ‘আন্ডার কনস্ট্রাকশন’।
ইত্তেফাক/এমএআর
