বুধবার মাস্টারকার্ড এবং ইবিএল স্কাইপের সহযোগিতায় ও এসএসএলকমার্জের আয়োজনে রাজধানীর টপকাপি রেস্টুরেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-এর অংশ হিসেবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ চলাকালে যেসব গ্রাহক অনলাইনে পণ্য-সেবা কেনাকাটা করেছেন তাদের মধ্য থেকেই মাস্টার র্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। গ্রাহকদের মধ্যে সাতজনকে বিজয়ী হিসেবে বাছাই করা হয়েছে।
মাস্টার র্যাফল ড্রয়ের প্রাইজ মানি স্পন্সর করেছে মাস্টারকার্ড ও ইবিএল স্কাইপে। ইবিএল মাস্টারকার্ড প্রি-পেইড কার্ডের মাধ্যমে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেয়া হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে এসএসএলকমার্জের যেসব মার্চেণ্ট ডিজিটাল ওয়ার্ল্ড চলার সময়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে এসএসএলকমার্জের প্যাভিলিয়নে এসেছিলেন তাদেরও পুরস্কার প্রদান করা হয়েছে।
এতে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি. দত্ত, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) হেড অব কনজ্যুমার ব্যাংকিং জনাব নাজিম আনোয়ার চৌধুরী, এসএসএল ওয়্যারলেসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জনাব আশীষ চক্রবর্তী ও সিটিও জনাব শাহজাদা রেদওয়ানসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর (বেসিস) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ
