রামুতে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৭:৫৬
কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে রামুতে মাইক্রোবাসের ধাক্কায় জেরিন বিনতে হাসনা (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার  দুপুরে উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটির রাস্তা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
 
হাসনা ওই এলাকার মোহাম্মদ হাসান ও হালিমা খাতুনের মেয়ে।
 
ইত্তেফাক/ইউবি