ফেনীর পরশুরাম উপজেলার বিরোধপূর্ণ মুহুরি চর বৃহস্পতিবার দুপুরে পরিদর্শন করেছেন বাংলাদেশ ও ভারতের প্রতিনিধি দল।
এ সময় তারা বিজিবির মজুমদারহাট কোম্পানি সদরে বৈঠক শেষে নদী পথে মুহুরীর চর এলাকা পরিদর্শন করে খোঁজ খবর নেন।
বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হেনা মো. রহমতুল মুনেমের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল ও ভারতের এক্সটার্নাল এফিয়ারেন্স মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিসেস শ্রী প্রিয়া রাঙ্গনা নাথের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল বিরোধপূর্ণ মুহুরির চর পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশের পক্ষে ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভের ডাইরেক্টর জেনারেল শেখ আবদুল আহাদ, ডাইরেক্টর আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সফিকুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (দক্ষিন এশিয়া) ডাইরেক্টর জেনারেল মনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি আবু হেনা মোস্তফা জামান, সিনিয়র এসিটেন্স সেক্রেটারি নওরিদ শারমিন, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল হাসানুজ্জামান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, ল্যান্ড রেকর্ড এন্ড সার্ভের এসিটেন্স সার্ভে অফিসার মোঃ ফেরদৌস হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
