মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর প্রধান জেমস ক্ল্যাপার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে একথা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৭৫ বছর বয়স্ক ক্ল্যাপার কংগ্রেসনাল এর এক শুনানিতে হাজির হয়ে বিষয়টি সবাইকে অবগত করেন। এ সময় তিনি বলেন, 'আমি আর আমার দায়িত্বে থাকবো না। আর মাত্র ৬৪ দিন দায়িত্ব পালন করবাে। গতরাতে আমি পদত্যাগ পত্র জমা দিয়েছি।'
ক্ল্যাপার সিআইএ, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই), জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও দ্য ড্রাগ ইনফোরসমেন্ট এজেন্সিসহ (ডিইএ) ১৭টি সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ছয় বছর ধরে সিআইএ এর প্রধানের দায়িত্ব পালন করেছেন।
এই ঘটনা বিশ্লেষণে সবাই বলছে, বারাক ওবামার কাছ থেকে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরর প্রক্রিয়া চূড়ান্তের পথে।
উল্লেখ্য, সদ্য নির্বাচিত হওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
ইত্তেফাক/এসএস
