কুমিল্লা মুরাদনগর উপজেলার চৈনপুর গ্রাম থেকে পাঁচ কেজি এক’শ গ্রাম গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মনোয়ারা বেগম উপজেলা চৈনপুর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার চৈনপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। তাকে শুক্রবার সকালে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানা পুলিশের এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চনপুর গ্রামের রাজ্জাক মিয়ার বাড়িতে অভিযান চালায়। ঘর তল্লাশি কারে পাঁচ কেজি একশ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় মনোয়ারা বেগমকে আটক করে পুলিশ।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
