নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির আয়োজনে ১০০ ড্রামস ওয়ানগালা-২০১৬ উৎসব পালিত হয়।
শুক্রবার জিবিসি ওয়ানগালা মাঠে ‘দক্কে দাম্মে খুশি অংএ আনসেংআৎনা আসংখো’ অর্থাৎ সুরে ছন্দে আলোকিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এই মুলসুরকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন যেন ওয়ানগালা উদযাপনের মাধ্যমে সকল মানুষের মাঝে ছড়িয়ে পরে তার জন্যই ১০০ ড্রামস ওয়ানগালা-২০১৬ উৎসব পালন করা হচ্ছে।
উৎসবের শুভ উদ্বোধন করেন, সংসদ সদস্য জুয়েল আরেং। জেলা প্রশাসক ড.মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান, ইউএনও মো. মামুনুর রশীদ প্রমুখ।
ইত্তেফাক/এমআর/এমএইচ
