জনসেবামূলক উদ্ভাবনী কর্মকাণ্ড নিয়ে ত্রৈমাসিক নিউজলেটার প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। শুক্রবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে ‘অগ্রযাত্রায় সাতক্ষীরা’ নামের এ নিউজলেটারটির মোড়ক উন্মোচন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন দফতরের উন্নয়নমূলক ইনোভেটিভ ও সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে এ নিউজলেটারটি প্রকাশ করা হয়েছে। প্রতি তিন মাস পরপর এটি প্রকাশ করা হবে। তবে প্রয়োজনে এটি মাসিক নিউজলেটার হিসেবে প্রকাশ করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
