রাজধানীর পল্লবীতে প্রতিষ্ঠিত আলুব্দী পাবলিক স্কুলে শুক্রবার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে কিংস্টন হাসপাতাল।
আলুব্দীবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলুব্দী পাবলিক স্কুল ও কিংস্টন হাসপাতাল বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জান ও ডা. কামরুন নাহার রোগীদের চিকিৎসাসেবা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কিংস্টন হাসপাতালের চেয়ারম্যান মেজর (অব.) আবদুস সালাম সরকার, ডিরেক্টর এডমিন ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ফারুক মিয়া সরকার, ইনচার্জ মার্কেটিং মো. শহীদুল ইসলাম, আলুব্দী পাবলিক স্কুলের চেয়ারম্যান শাহিদুর রহমান শাহিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ও পরিচালক তাসলিমা রহমান।
ইত্তেফাক/ইউবি
