শনিবার বিশ্ব টয়লেট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘টয়লেট এন্ড জবস’।
বিশ্ব টয়লেট দিবস ২০১৬ উপলক্ষে শনিবার সকাল ১১টায় ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’ এর উদ্যোগে ধানমন্ডিস্থ আবাহনী মাঠের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
‘শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, বাসা, বিনোদনকেন্দ্রসহ সর্বত্র নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা হোক’ শীর্ষক এই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হবে।
পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অপর্যাপ্ততার ফলে জীবিকার ওপর এর প্রভাব তুলে ধরতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়:ব্যবস্থাপনা একটি শক্তিশালী অর্থনীতি, স্বাস্থ্যের উন্নতি, নিরাপত্তা ও মর্যাদা বিশেষ করে নারীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এতে বলা হয়, মানুষের সুস্বাস্থ্যের জন্য কর্মস্থলে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ টয়লেট ব্যবস্থা অত্যন্ত জরুরি। টয়লেট অপর্যাপ্ততার কারণে প্রতিনিয়ত মানুষ বিভিন্নরকম স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছে।-বাসস।
ইত্তেফাক/এমআর/ইউবি
