বগুড়ার ধুনট উপজেলায় পাচারকালে ১০ টাকা কেজি দরের ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও)।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামে সোলায়মান আলী নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে এই চাল জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে হতদরিদ্র পরিবারের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করেন নিয়োজিত ডিলার। ভাণ্ডারবাড়ি বাজার এলাকায় কার্ডধারীদের নিকট থেকে ২১ বস্তা (১ হাজার ২৬০কেজি) চাল ক্রয় করেন উপজেলার ভুতবাড়ি গ্রামের ব্যবসায়ী সোলায়মান আলী ও তার জামাতা মোকলেসুর রহমান। ওই দুই ব্যবসায়ী চাল ভুতবাড়ি গ্রামে নিজ বাড়িতে মজুদ রাখেন।
শুক্রবার সন্ধ্যার দিকে এই চাল পাচারের প্রস্তুতি নেন সোলায়মান আলী ও মোকলেসুর রহমান। খবর পেয়ে অভিযান চালিয়ে ২১ বন্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।এ সময় কৌশলে পালিয়ে যান ব্যবসায়ী সোলায়মান আলী ও মোকলেসুর রহমান।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ ইব্রীহিম এ তথ্য নিশ্চিত করে জানান, ১০ টাকা কেজি দরের চাল বেচাকেনার কোন নিয়ম নেই। তাই খবর পেয়ে অভিযান চালিয়ে ২১ বস্তা চাল জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
