আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন চীনে ইউজিআও চি। শুক্রবার রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে বালিকা এককের ফাইনালে চীনের ইউজিআও চি ভারতের তানিসা কাসাবকে ৬-০, ৬-৪ সেটে হারান।
এছাড়া বালিকা দ্বৈতের ফাইনালে কোরিয়ার ঝাউ মিন পার্ক এবং চাও হাই জীম স্বদেশী জুটি এবং চীনের ইউজিআও চি এবং জিং ইয়ান স্বদেশি জুটিকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
টুর্নামেন্টের বালক এককের ১টি, বালক দ্বৈতের ২টি, বালিকা দ্বৈতের ৩টি সহ মোট ৬টি সেমিফাইনাল এবং বালিকা দ্বৈতে ও বালিকা এককের ফাইনাল অনুষ্ঠিত হয়।
বালক এককে সেমিফাইনালে ভারতের কারান শিবসতাভ ভারতের সিদার্থ ঠাকরানকে ৬-০, ৬-৩ সেটে এবং ভারতে রিশব শারদা ভারতের বাদলাকে ৬-১, ২-১ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে। বালক দ্বৈতের সেমিফাইনালে কোরিয়ার কাও কিম এবং ওয়িন স্টে লী স্বদেশি জুটি এবং কোরিয়ার ডাংকিং কিম এবং জাঙ্গা হো সোহেন স্বদেশি জুটিকে ৬-১, ৬-২ সেটে পরাজিত করে ফাইনালের টিকিট পেয়েছে।
শনিবার দুপুর ২টায় বালক এককের ফাইনাল খেলা এবং দুপুর ২.৩০টায় বালক দ্বৈতের ফাইনাল খেলা ও টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এমএইচ
