গৌরীপুরে সিপিবির মানববন্ধন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ২০:৫২
বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখা ও শ্যামগঞ্জ উদীচীর উদ্যোগে শুক্রবার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান কলেজ গেটে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
সিপিবি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জলি তালুকদার, ময়মনসিংহ জেলা শাখার সদস্য কমরেড মোহাতার হোসেন, কমরেড নফিসা খানম পান্না, কমরেড সবিতা পাল, কমরেড আবুল হাসিম, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, উদীচী শ্যামগঞ্জ শাখার সভাপতি ডা. শহীদুল্লাহ, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক দপ্তর বিভাগ মাহমুদুর রহমান মাসুম, সদস্য সালাউদ্দিন কাদির রাসেল প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি