শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, ওসি মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মোল্লা, একেএম বেলায়েত হোসেন, কাংশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, আবু তাহের মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম রুকন, শামছুল আরেফিন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
