গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১০:০৪
মেহেরপুরের গাংনী উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে।  মৃত. আল কবির (২৩) পূর্ব মালসাদহ গ্রামের আব্দুল লতিফের পালিত ছেলে। আল কবির মেহেরপুর সরকারি কলেজ থেকে  অর্নাস পাশ করেছিলেন।
 
স্থানীয়রা জানায়,  আল কবিরের বাড়িতে ধান মাড়াই করছিলেন শ্রমিকরা। সেখানে বৈদ্যুতিক বাল্ব জ্বালানোর জন্য ঘর থেকে সংযোগ টানছিলেন আল কবির। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজনউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পূর্ব মালসাদহ ৭নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ