বরগুনায় ২ ব্যক্তির কারাদণ্ডাদেশ

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১১:৩৯
 
বরগুনায় শুক্রবার সন্ধ্যায় জাটকা বিক্রি এবং জাটকা ধরার দায়ে মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা ও এক ট্রলার মালিককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
 
আটককৃতরা হলেন- ওই উপজেলার মালেক (৩০) ও ট্রলার মালিক মোশারেফ হোসেন (৪০)।
 
বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক জানান, মাছ বাজারে মাছ ব্যবসায়ীর কাছে তিন কেজি জাটকা ইলিশ পাওয়ায় সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করেন। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে।
 
বরগুনার পাথরঘাটা উপজেলায় দুপুরে থানা পুলিশ এফবি ইমরান ট্রলার থেকে ২৫ মণ জাটকা জব্দ করে এবং জাটকা শিকারের দায়ে ওই ট্রলারের মালিক আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে