নীলফামারীর ডোমারে জহুর আলী (৫০) নামে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। শুক্রবার রাত ১০ টার দিকে জোড়াবাড়ি ইউনিয়নের বেতগাড়া এলাকার নিজ শোয়ার ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার মৃত আতোয়ার রহমানের ছেলে। শনিবার সকাল ১১ টায় পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়।
জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসান জানান, পারিবারিক কলহে শুক্রবার রাতে জহুর আলী নিজ শোয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান জহুর গলায় রশি দিয়ে ঝুলে আছেন।
ডোমার থানা ওসি আহমেদ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে
