সাতক্ষীরা জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযান চালিয়ে সাতক্ষীরা সদর থানার ১৪ জন, কলারোয়া থানার সাত জন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার দুইজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার একজনকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
