সংখ্যালঘুদের উপর হামলা, প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:০০
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকাল ১১টায় সেরকারি সংগঠন নারী প্রগতি সংঘের ব্যবস্থাপনায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কালেক্টরেট ভবনের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
 
জেলার সকল বেসরকারি সংগঠনের উদ্যোগে মানববন্ধন চলাকালে মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক আলী আমজাদ খান আন্টু, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুক এবং মৃণাল কান্তি চক্রবর্তী বক্তব্য রাখেন।
 
এ সময় বক্তারা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানান এবং তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
 
ইত্তেফাক/এএসএমইউ