বগুড়ার আদমদীঘিতে সড়ক দুঘটনায় এক অজ্ঞাত (৬৫) বছরের নারী ও এক ভটভটি চালক নিহত হয়েছেন। নিহত নারীর লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা যায়, আদমদীঘির মুরইল বাসষ্ট্যান্ডের পশ্চিমে ব্রিজের কাছে শনিবার সকালে বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অপরদিকে, গত বৃহস্পতিবার একই উপজেলার কুসুম্বী গ্রামের ফজলুল হকের ছেলে রয়েল নামের ভটভটি চালক তার ভটভটিতে কোমারপুর গ্রাম থেকে ধান বোঝাই করে আদমদীঘি ফেরার পথে জিনইর গ্রামের কাছে ভটভটি উল্টে রয়েল আহত হন। উপজেলা হাসপাতালে নিলে তার অবস্থা অবনতি হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/কেকে
