ম্যানহাইম-হাইডেলবার্গে আয়নাবাজি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:১৯
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ম্যানহাইম-হাইডেলবার্গের ৬৫তম আয়োজনে অমিতাভ রেজার আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’ প্রর্দশিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আয়নাবাজি’র প্রযোজক জিয়াউদ্দিন আদিল, টপ অফ মাইন্ড গ্রুপের সিএফও সালমা আদিল, কাহিনিকার গাউসুল আলম শাওন এবং পরিচালক আমিতাভ রেজা চৌধুরী।
 
৮০০ চলচ্চিত্রের মধ্যে মাত্র ১০টির সঙ্গে ইন্টারন্যাশনাল নিউকামার ডিসকভারিসে নির্বাচিত আয়নাবাজি শেক্সপিয়রিয়ান, ‘পুরো পৃথিবী একটি মঞ্চ’ এবং ব্রেক্টিয়ান-মার্ক্সবাদের জন্য নির্বাচিত কমিটি দ্বারা প্রশংসিত হয়েছে। এই ফেস্টিভ্যালে প্রদর্শিত তৃতীয় বাংলাদেশি চলচ্চিত্র এটি।
 
‘আয়নাবাজি’র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, আয়নাবাজি সবার প্রত্যাশা অতিক্রম করে চলেছে, যার শুরু একটি ছোট দলের মাধ্যমে তা এখন একটি দেশের আশা ও স্বপ্নের বাহন হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ফিল্মফেস্টিভ্যাল ম্যানহাইম-হাইডেলবার্গের প্রশংসা আমাদের চিন্তার সৃজনশীলতার জন্য স্বীকৃতিস্বরূপ।
 
ইত্তেফাক/এমএআর