জামায়াত-যুদ্ধাপরাধী ছাড়া সবার জন্য আওয়ামী লীগের দরজা খোলা : মায়া

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৭:০২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জামায়াত যুদ্ধাপরাধী ও সমাজের দুষ্ট লোক ছাড়া আওয়ামী লীগের দরজা সবার জন্য খোলা রয়েছে।
 
আজ শনিবার জেলার মতলব উত্তর উপজেলা সদরে বিভিন্ন দল থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, পৌরসভা মেয়র রফিকুল ইসলাম জজ বক্তব্য রাখেন।
 
মায়া বলেন, সরকারের উন্নয়ন ও গণতান্ত্রিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে অনেকে আওয়ামী লীগে যোগদান করতে চায়। দলে যোগদানের আগে এদের পূর্বাপর ইতিহাস জেনে নিতে হবে।
 
এসময় তিনি ছেঙ্গারচর পৌর মিলনায়তনে নতুন ভবনের ফলক উম্মোচন করেন। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই