মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:৪৪
মানিকগঞ্জের ঘিওরে পুকুরে ডুবে শীতল মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। 
 
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে শস্য ক্ষেতে সার দেওয়ার পর পার্শ্ববর্তী পুকুরে হাত-মুখ ধোওয়ার জন্য যান শীতল মিয়া। একপর্যায়ে তিনি পুকুরে ডুবে যান। পরে এলাকাবাসী তার মরদেহ উদ্ধার করে।
 
বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/এমআই