দুই নারী জঙ্গিকে ঢামেকে ভর্তি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৮
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দুই নারীকে শনিবার কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শাহনাজ পারভীন রুমি (৪০) ও মমতাজ (২৫)। এদের মধ্যে শাহনাজ পারভীন গত ৮ অক্টোবর আশুলিয়ায় র‌্যাবের জঙ্গি বিরোধী অভিযানে নিহত নব্য জেএমবি’র অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান ওরফে সারোয়ার জাহানের স্ত্রী।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পরিদর্শক হাবিবুর রহমান এই দুই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনেন। তারা গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী আসামি। এদের মধ্যে শাহনাজ পারভীন ৩৭ সপ্তাহের অন্ত:সত্বা। এ কারণে তাকে গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। অপরদিকে, মমতাজ পেটের ব্যাথার কারণে ৫০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/এমআই