পাটুরিয়ায় ডুবোচরে ফেরি আটকা, এক ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৮
পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে শনিবার বিকালে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদ্মার ডুবোচরে আটকে যায়। পরে এক ঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়। 
 
জানা গেছে, এ ফেরিটি পাটুরিয়া ঘাট থেকে ছাড়ার পর  পদ্মাবক্ষে ড্রেজিংকৃত নৌ-চ্যানেলের পাশে ডুবোচরে আটকে যায়। 
 
ফেরি সংস্থার কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আটকে যাওয়া ফেরিটি প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়। পদ্মা-যমুনায় দ্রুত পানি কমে যাওয়ায় প্রায়ই ফেরি ডুবো-চর আটকে পড়ছে।
 
ইত্তেফাক/ইউবি