হিজবুত তাহরির লিফলেটসহ রাবির ২ শিক্ষার্থী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২০:৪২
রাজশাহী মহানগরীর সোনাদিঘীর মোড় এলাকা থেকে হিজবুত তাহরির লিফলেটসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 
 
শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 
 
আকটকৃত হিজবুত তাহরির দুই সদস্য হলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আবদুল মতিন (২৩) ও মাগুড়া শ্রীপুরের সব্দালপুর এলাকার রাসেদ শেখের ছেলে এবং  রাবির দর্শন বিভাগের ছাত্র মামুনুর রশিদ (২২)। তিনি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গির চড়তা এলাকার আনিছুর রহমানের ছেলে। পরে তাদের দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি