মধুখালীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ২১:৫৪
মধুখালী উপজেলার ছোন্দাহ নামক স্থানে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে বিআরটিসির বাসের নিচে চাপা পড়ে মাহফুজা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়ছেন। 
 
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মাগুরা শ্রীপুর থানার নাকোল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। 
 
মধুখালী থানার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ফরিদপুর থেকে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে মধুখালী ছোন্দাহ নামক স্থানে এলে মোটরসাইকেলের পিছন থেকে স্ত্রী পড়ে গেলে পিছন থেকে আসা বিআরটিসির একটি বাসের নিচে চাপা পড়ে মাহফুজা ঘটনাস্থলেই নিহত হন।
 
ইত্তেফাক/ইউবি