ভিন্ন নায়ক নিয়ে ভাবছেন না বুবলী

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১০:১২
শবনম ইয়াসমিন বুবলী চলচ্চিত্র অঙ্গনে একেবারে নতুন নাম। অল্প সময়েই তিনি আলোচনায় আসতে সক্ষম হয়েছেন। ঈদুল আজহায় শাকিব খানের সঙ্গে দুটি ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক এ নতুন ঢালিউড নায়িকার। ঈদের পর শাকিব খানের বিপরীতে ‘মা’ নামের আরও একটি চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে ইতোমধ্যে প্রযোজক-পরিচালকদের আগ্রহও বেড়েছে তাঁকে নিয়ে। কিন্তু শাকিব ছাড়া ভিন্ন নায়কের বিপরীতে কাজ করার কথা ভাবছেন না বুবলী। 
 
বুবলী বলছেন, শাকিব খানের সঙ্গে শুরু করেছি, তাঁর সঙ্গে আরও ছবিতে কাজের প্রস্তাব পাচ্ছি। ‘মা’তে চুক্তিবদ্ধ হয়েছি, শিগগির চুক্তি হবে নতুন আরও একটি চলচ্চিত্রে। তাই অন্য নায়কের বিপরীতে কাজের সুযোগ নেই এখন। তবে অন্য নায়কের বিপরীতে অভিনয় একদমই করবেন না, এমনটি বলছেন না বুবলী।
 
উল্লেখ্য, চলতি মাসের প্রথমদিকে ‘মা’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত সেটা শুরু করা যায়নি। আগামী বছরের ফেব্রুয়ারির আগে আর শুরু হচ্ছে না ‘মা’ ছবির কাজ। তেমনটাই বলছেন নায়িকা বুবলী।
 
ইত্তেফাক/এমএআর