গসিপ গার্ল হিসেবে তার বেশ পরিচিতি, অভিনয় শিল্পী হিসেবেও সমানতালে কাজ করতেন মার্কিন টেলিভিশন অভিনয় শিল্পী লিসা লেন মাস্টার্স। পেরুর রাজধানী লিমার একটি হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
সেখানে মডেলিং অ্যাসাইনমেন্টে গিয়েছিলেন লিসা। সেখানে কাজ শেষ হওয়ার পর হোটেলে ফিরে আসেন। অনেকক্ষণ ঘরের দরজা না খোলায় তা ভেঙে ফেলেন হোটেলের কর্মীরা। ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। নিজের স্কার্টের সঙ্গে সিলিং ফ্যান থেকে ঝুলছিলেন লিসা। তখনই পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
লিসার মুখপাত্র জানিয়েছেন, লিসাকে যাঁরা চিনতেন তাঁরা জনেন ও কত উজ্জ্বল ছিল। ওর স্বামী এবং পরিবার আশা করছে এই দুঃসময়ে ইন্ডাস্ট্রি ওদের পাশে থাকবে।
কী কারণে লিসার মৃত্যু হল সে কারণ জানার চেয়ে ওপর পরিবারের পাশে থাকাটাই এখন প্রয়োজন। তবে এই মৃত্যু আসলে সুইসাইড কি না সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আর্ন্তজাতিক গণমাধ্যম। খবর ডেইলি মেইল, ডেইলি মিরর।
ইত্তেফাক/এমএআর
