কক্সবাজারের টেকনাফ উপজেলায় ছয় লাখ ৯১ হাজার এক শ ইয়াবা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি জানায়, রবিবার সাবরাং ইউনিয়নের মগপাড়া গ্রামে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ২০ কোটি ৩১ লাখ টাকা।
টেকনাফ-২ বিজিবির লে. কর্নেল আবুজার আল জাহিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবা সদর ব্যাটালিয়ান দফতরে জমা করা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে ধ্বংস করা হবে।
ইত্তেফাক/এএসএমইউ
