গত সপ্তাহে অভিনেত্রী শখ তার স্বামী নিলয়কে নিয়ে একটি এফএম রেডিওতে আরজে হিসেবে উপস্থিত হয়ে শুনিয়েছিলেন তাদের ভালোবাসার গল্প। তবে এবার গল্প না নাটকেই আরজে চরিত্র নিয়ে হাজির হচ্ছেন শখ।
সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে ‘হ্যালো আরজে’ নামের নাটকটি লিখেছেন তানিন রহমান। এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ।
তবে খবর হলো, শখের বিপরীতে এখানে দেখা যাবে দেশের অন্যতম জনপ্রিয় মডেল নোবেলকে। দ্বিতীয়বারের মতো নাটকে জুটি হলেন নোবেল-শখ।
গত শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে। রাজধানীর মহাখালীসহ নানা লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে। তবে নাটকটি দেখার জন্য বেশ ঢের সময় অপেক্ষা করতে হবে, আগামী ঈদে নাটকটি প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে।
নির্মাতা জানিয়েছেন, এটি একটি রোমান্টিক গল্পের নাটক। দর্শকদের ভালো লাগার কথা বিবেচনা করেই নাটকটি নির্মাণ করা হচ্ছে।
ইত্তেফাক/এমএআর
