ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরিক্ষামূলক খামারের শ্রমিকরা মুজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার সকালে ইক্ষু খামার শ্রমিকের ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে সুগারমিলের আওতায় আটটি ইক্ষু খামারের শ্রমিকরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন, মোইলেন চন্দ্র, রাজেন ও তপন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাদের অভিযোগ, আট ঘণ্টা পরিশ্রমের পর সুগারমিল কর্তৃপক্ষ আমাদের মুজুরি প্রদান করেন ১৬৫ টাকা যা দিয়ে সংসার চলে না।’
তারা অবিলম্বে ৪২০ টাকা দৈনিক হাজিরা প্রদানের দাবি জানান।
ইত্তেফাক/এএসএমইউ
