চ্যানেল আই’এ আসছে বিশেষ নাটক ‘কাঁটা তারের বেড়া’

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:৫৯
শহর থেকে এক মহিলা সাংবাদিক সীমান্ত এলাকার উপর একটা গল্পের খোঁজে যায় সীমান্ত এলাকায়। এক বংশীবাদক যুবক তাকে নিয়ে যায় নিজেদের বাড়িতে, যেখানে এলাকায় সাংবাদিক নাম শুনলেই তেড়ে আসে  চোরাকারবারির দল। যুবকের সাহায্যে সংবাদ সংগ্রহ করে সে। এদিকে, সেখানে সীমানা কোনো সীমা বেঁধে দিতে পারেনি দুই দেশের দুই যুবক যুবতীর প্রেমে। 
 
প্রেম, কাটা তার, অনেক চড়াই-উৎড়াইয়ের পরেও টিকে থাকে তাদের প্রেম কাঁটা তারের বেড়া আগলে। এভাবেই নাটকটির কাহিনী সাজানো হয়েছে। অভিনয় করেছেন অর্ষ, রওনক হাসান, অহনা, তমাল প্রমুখ।
IMG0
 
চ্যানেল আইতে আগামীকাল ২১ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক কাঁটা তারের বেড়া। রচনা রানা মাসুদ ও হাসিবুর রহমান, পরিচালনায় নাজমুল রনি। 
 
ইত্তেফাক/এমএআর