সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপা শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর ইউনিয়নের তেরিয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় শফিউল আলমকে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে ট্রাফিক সার্জেন্ট মো. আল আমিন ও এটিএসআই মো. আজিজ কাভার্ডভ্যানকে তাড়া করে পৌরসভার শেখপাড়া নামক এলাকা থেকে কাভার্ডভ্যানসহ চালক সোহেল ব্যাপারীকে (২৮) আটক করে।
ইত্তেফাক/ইউবি
