আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন। রোববার বেলা ১১টার দিকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । এ পর্যন্ত মেয়র পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল।
অন্যদিকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে এ পর্যন্ত ১১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইত্তেফাক/ইউবি
