নেশার টাকা নিয়ে ঝগড়া : স্বামী-স্ত্রীর বিষপান

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৮:৩৭
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পালপাড়ায় রবিবার সকালে নেশার টাকা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্বামী-স্ত্রী বিষপান করেছে। এরা হলেন- পালপাড়ার মৃত মঙ্গল পালের ছেলে লিটন চন্দ্র পাল (৩৮) ও স্ত্রী চন্দনা রানী পাল। 
 
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নেশার টাকা নিয়ে লিটন চন্দ্র পাল প্রায়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো। রবিবার সকালে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী অভিমান করে ঘরের দরজা বন্ধ করে বিষপান করলে স্বামীও বিষপান করেন। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে  চিকিৎসক তাদের কুমিল্লা রেফার করে।
 
নবীনগর সদর হাসপাতালের ডা.  হাবীবুর রহমান বলেন, স্বামী ও স্ত্রী দুইজনের অবস্থায়ই অশঙ্কাজনক। তবে স্বামীর চেয়ে স্ত্রীর অবস্থা বেশি আশঙ্কাজনক।
 
ইত্তেফাক/ইউবি