পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা থেকে ৮৭ মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও র্যাব-৮।
রবিবার বিকেলে উপজেলার চরখালী ফেরিঘাট থেকে এ জাটকা জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল মাদ্রাস, এতিমখানা, লিল্লাহবোর্ডিং ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা থেকে দুটি ট্রাকে করে এ জাটকা মাছ বিক্রির জন্য আনা হচ্ছিল। খবর পেয়ে চরখালী ফেরি পার হওয়ার আগে ভাণ্ডারিয়ার ইউএনও মো. রুহুল কুদ্দুস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস, র্যাব-৮ এর ডিএডি মো. শাহরিয়ার খান, ডিএডি মো. কামরুল ইসলাম এ মাছ জব্দ করে।
ইত্তেফাক/ইউবি
