ট্রাম্পকে সময় দিতে ওবামার আহ্বান

আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২০:৪৯
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন নেতিবাচক বিশেষণে অভিহিত করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এখন সেই ওবামাই বলছেন এখনই খারাপটা না চিন্তা করতে, বরং ডোনাল্ড ট্রাম্পকে সময় দিতে।
 
পেরুতে সফররত ওবামা তরুণদের সঙ্গে আলাপচারিতার এক অনুষ্ঠানে বলেন, আপনাদের প্রতি আমার বার্তাটি হচ্ছে এখনি সবচেয়ে খারাপটা চিন্তা করবেন না। অপেক্ষা করুন ট্রাম্পের প্রেসিডেন্টকে ক্ষমতায় বসা পর্যন্ত। এখনো তারা নীতি নির্ধারণী বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তারা তাদের নীতি ঠিক করার পরে আপনারা বিবেচনা করবেন তার প্রশাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়ক কী না।
 
মেক্সিকোর সঙ্গে সীমানা দেয়াল, মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল ও মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার ইশতেহার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে ট্রাম্পকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে অভিহিত করা ওবামা বলেন, বিশ্বের সবার এখনই একটা ধারণা নিয়ে ফেরা ঠিক হবে না। কারণ আমি সবসময় বলি, নির্বাচনী প্রচারণা আর সরকার পরিচালনা এক বিষয় নয়। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ
T