সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার আট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানার পুলিশ ১০ জনকে, কলারোয়া থানার পুলিশ ছয়জনকে, তালা থানার পুলিশ দুইজনকে, কালীগঞ্জ থানার পুলিশ তিনজনকে, শ্যামনগর থানার পুলিশ চারজনকে, আশাশুনি থানার পুলিশ দুইজনকে, দেবহাটা থানার পুলিশ দুইজনকে ও পাটকেলঘাটা থানার পুলিশ একজনকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
