ধুনটে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:১৯
 
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পুইরা হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটকের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।
 
এরা হলেন- ধুনট উপজেলার সাতবেকী গ্রামের শাহার আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) ও ধামাচামা গ্রামের ইসাহাক আলীর ছেলে মাহমুদুল হক মিলন (৪০)। রবিবার রাতে ধুনট উপজেলার সাতবেকী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ইউনুছ ও মাহমুদুল দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে ধুনট সাতবেকী গ্রাম থেকে হেরোইনসহ তাদের আটক করা হয়। 
 
এ ঘটনায় আটক দুই ব্যবসায়ীর বিরুদ্ধে ধুনট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
 
 
ইত্তেফাক/কেকে