রাজধানী ঢাকার অদূরে পূবাইলে শ্যুটিং করা হয়েছে জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান ও অভিনেত্রী আয়শা সালমা মুক্তির নতুন নাটক ‘অদল বদল’। বাংলাদেশ টেলিভিশনে এ সপ্তাহে নাটকটি প্রচারিত হবে।
IMG0
‘অদল বদল’ নাটকের ইতোমধ্যে দুদিনের শ্যুটিং শেষ হয়েছে। নাটকটির রচনায় এস এ হক অলিক, নির্দেশনা ও প্রযোজনায় রয়েছেন আউয়াল চৌধুরী। আর চিত্রগ্রহণে শোভন বিশ্বাস।
IMG1
সিদ্দিক-মুক্তি ছাড়াও এ নাটকে আরো দেখা যাবে অভিনেতা আবুল হায়াত, জলি জহুর প্রমূখ। নিত্যদিন ঘটে যাওয়া পারিবারিক গল্প আর সামাজিক প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে নাটকটি।
IMG2
এখানে থাকছে অভিনেতা সিদ্দিকের সব রকমের অভিনয়। কাজ নিয়ে ইত্তেফাক অনলাইনের সঙ্গে কথা হয় জনপ্রিয় অভিনেতা সিদ্দিকের। তিনি বলেন, ‘দারুণ একটি নাটকে কাজ করলাম। বহুদিন পর একজন শিল্পী হিসেবে কাজটি করে ভাল লেগেছে। আমি স্ক্রিপ্ট রাইটারকে ফোন দিয়ে শিওর হয়ে কাজটি করেছি’।
তিনি আরো বলেন, ‘একটি পরিবারের বাবা-মাকে ঘিরে নিয়ে নাটকের গল্প। এজন্যই মূলত আমার ভাল লেগেছে। আশা করছি ভক্তরা নাটকটি পছন্দ করবেন’।
ইত্তেফাক/এমএআর
