কানপুর ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের অনেকেই হাসপাতালে ভর্তি হওয়ার সময় ভারত সরকারের নগদ অর্থ সাহায্য হিসেবে রহস্যজনকভাবে বাতিল হয়ে যাওয়া ৫০০ রুপির নোট পেয়েছেন!
এটা জানানো হলে তদন্তের প্রতিশ্রুতি দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কানপুরের কমিশনার ইফতিখারুদ্দিন জানান, কানপুর দেহাত জেলার মাটি হাসপাতালের প্রধান মেডিকেল অফিসারের মাধ্যমে এমন খবর তিনিও পেয়েছেন।
শনিবার দিবাগত ভোররাত তিনটার দিকে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পুখরাইয়া এলাকায় ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হলে অন্তত ১২০ জন প্রাণ হারান এবং আহত হন দুই শর ওপরে।
আহতদের মধ্যে অনেকেই ভারত সরকারের নগদ অর্থ সাহায্য হিসেবে বাতিল হয়ে যাওয়া ৫০০ রুপির নোট পান। এর মধ্যে আশা মিশ্র ও অনিল নামের দুই ব্যক্তি বাতিল হয়ে যাওয়া ৫০০ রুপির ১০টি করে নোট পান।
ইত্তেফাক/এএম
