সিংড়ায় পিকআপের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৩:২৪
 
নাটোরের সিংড়ায় পিকআপের ধাক্কায় ছাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ৮ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চারমাথার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
ছাহিম ইউনিয়নের শরিষাবাড়ী গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে শরিষাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় স্থানীয়রা চালকসহ ঘাতক পিকআপটিকে আটক করেছে।
 
জানা যায়, ছাহিম রবিবার বিকালে তার দাদির সঙ্গে চাচার বাড়িতে জালসার উদ্দেশ্যে যায়। পরের দিন সকালে চাচার বাড়ি থেকে বাসায় ফেরার পথে ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার চারমাথা মোড়ে রাস্তায় উঠামাত্র তাড়াশ থেকে সিংড়াগামি একটি মিনি পিকআপ ছাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ ঘাতক ট্টাকটিকে আটক করেছে। 
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল জানান, এবিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
 
 
ইত্তেফাক/কেকে