মেহেরপুরের আন্তঃজেলা ডাকাত সরদার লিটন হোসেনকে (২৩) ওয়ান শ্যুটারগান ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
লিটন হোসেন পিরোজপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। তার নামে সদর ও গাংনী থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
সদর থানা ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, পিরোজপুর গ্রামের লিটন ও তার বাহিনীর সদস্যদের অবস্থানের খবরে অভিযান চালানো হয়। এসময় কয়েকজন পলিয়ে গেলেও লিটনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলি। অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।
লিটনকে এলাকার চিহ্নিত ডাকাত সরদার উল্লেখ করে ওসি আরো বলেন, তার বিরুদ্ধে পাঁচটি মামলা থাকলেও রয়েছে অসংখ্য অভিযোগ।
ইত্তেফাক/কেকে
