আসছে শর্টফিল্ম ‘দানা মাঝি’

আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৫:০৩
ভারতের উড়িষ্যার কালাহান্ডির আদিবাসী সম্প্রদায়ের দানা মাঝি তার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হেঁটে যাওয়ার ঘটনায় স্তম্ভিত হয় আর্ন্তজাতিক মহল। গেল ২৫ আগস্টের এ ঘটনা গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়। আলোচিত এ ঘটনা নিয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘দানা মাঝি’।
 
খুব শিগগিরউ ইউটিউবে ছবিটির ট্রেলার প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা বাবুল হৃদয়। গাজীপুরের পোড়াবাড়ি, টঙ্গী, ও ঢাকার মনোরম লোকেশনে ছবিটির চিত্র ধারণ করা হয়েছে। ফিল্মটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ‘দানা মাঝি’র প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। 
 
ছবিটিতে দানা মাঝির নাম ভূমিকায় অভিনয় করেছেন তারেক ইসলাম। এতে আরো অভিনয় করেছেন লাকি আক্তার, ফাহমিদা ফ্লোরা, শেখ লিমন, লতিফুর রহমান, নাজমুল হুদা, সুমন চৌধুরী প্রমুখ। 
 
ইত্তেফাক/এমএআর