চাঁদপুর-লাকসাম রেল সড়কের হাজীগঞ্জ রেল স্টেশন সংলগ্নে রেলে কাটা পড়ে দুই যুবক নিহত হয়েছে। সোমবার দুপুরে সাড়ে ১২ ঘটিকায় চাঁদপুরগামী সাগরিকা এক্সেপ্রেসের নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিক্সা।
এতে হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের অটোচালক কালু মিয়া (৪৫) ও যাত্রী একই গ্রামের বড় বাড়ীর সাইফুল ইসলাম সিহাব (৩৫) খন্ড-বিখন্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জুবায়ের আহম্মেদ সৈকত বলেন, ‘হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্থ রেল ক্রসিং পার হতে গিয়ে অটোরিক্সাটি আটকে যায়। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে অটোরিক্সটি।’
সাইফুল ইসলাম সিহাবের স্ত্রী উম্মে হাবিবা জানান, সাইফুল ইসলাম সিহাব জায়গা বিক্রি করতে অটোরিক্সা রিজার্ভ নিয়ে দ্রুত বাড়ি আসতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। সে ১নং ওয়ার্ড কাজিরগাঁও গ্রামের যুবলীগের সভাপতি পদে ছিলেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম ও হাজীগঞ্জ রেল স্টেশনের কর্মকর্তা আবদুল মান্নান রেল দুর্ঘটনাটি নিশ্চিত করে বলেন, চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করবে।
ইত্তেফাক/এমএইচ
